সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

‘মাদক মামলায়’ জরিমানা গুনলেন স্যামসাং প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মাদক গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং গ্রুপের প্রধান জে ইয়ং লি। তাকে বিশাল অংকের জরিমানা গুনতে হয়েছে। সিউলের কেন্দ্রীয় আদালত লিকে ৭০ মিলিয়ন উয়ন (৫৯ হাজার ৪৬২ ডলার) জরিমানা করেছেন।

২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বেশ কয়েকবার প্রোপোফল সিডেটিভ অ্যানেসথেসিয়া নামে এক প্রকার মাদক নেন জে ইয়ং লি। এ ঘটনায় সিউলের আইন অনুযায়ী ওই মাদকের সঙ্গে জড়িত প্রশানসনকেও দায়ী করা হচ্ছে।

আদালতের প্রসিকিউটর জানান, লি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বহুবার তার স্কিন ট্রিটমেন্টের জন্য প্রোপোফল ব্যবহার করেন। তবে তার আইনজীবীর দাবি, যখন লির বাবা হাসপাতালে ছিলেন এবং মামলা চলছিল তখন তার মানসিক চিকিৎসার জন্য এটি নেওয়া হয়েছিল।

২০ মাস জেলে থাকার পর গত আগস্টে ‘জাতীয় অর্থনীতির স্বার্থে’ প্যারোলে মুক্তি পান স্যামসাং প্রধান। ঘুস ও দুর্নীতির কেলেঙ্কারির দায়ে কারাগারে ছিলেন তিনি।

চলতি বছর জানুয়ারিতে সাজা হওয়ার পর ২০৭ দিন জেল খাটেন দক্ষিণ কোরিয়ার অন্যতম ধনী জে ইয়ং লি। স্যামসাং ও লির বিরুদ্ধে অভিযোগ ছিল, সরকারি সুবিধা পেতে তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন হাইর বন্ধু চোই সুন শিল পরিচালিত সরকারি অলাভজনক প্রতিষ্ঠানে ৪৩ বিলিয়ন অনুদান দেন তিনি। এ পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের পক্ষে ভোট পড়ে। যদিও লি ও স্যামসাং গ্রুপ বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছিল।

২০০৯ সালে পপসম্রাট মাইকেল জ্যাকসনও প্রোপোফলের অতিরিক্ত ডোজ নিয়ে মারা যান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ