সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পাঁচ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে নেয়া প্রায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (২৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে আশুলিয়ার আড়াগাঁও, জওহরচন্দ্রা ও কাঠগড়া আমতলা এলাকায়র এসকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় দুই কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করা হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, সোমবার সকাল থেকে শুরু করে আশুলিয়ার আড়াগাঁও, জওহরচন্দ্রা ও কাঠগড়া আমতলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি অবৈধ চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছে। অভিযানে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী পাঁচ শতাধিক বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি।

এসময় অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলো জব্দ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল, আব্দুল মান্নান, সুমন দাস, সহ-কর্মকর্তা সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখসহ তিতাসের কারিগরি টিমের বিপুল সংখ্যক সদস্য।

এছাড়া অভিযান চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ