সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

সুদানে সেনাবাহিনীর ক্ষমতা দখল, জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সুদানের ক্ষমতা দখল করেছে সুদানের সেনাবাহিনী। একই সঙ্গে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান।

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে সেনাবাহিনী গৃহবন্দি করার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একই সঙ্গে দেশটির আরও কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে জরুরি অবস্থা ঘোষণার পর বিক্ষোভকারীরা রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন। বিক্ষোভে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

বিবিসির স্থানীয় প্রতিনিধি জানান, বিক্ষোভকারীদের বেসামরিক সরকারের দাবিতে আন্দোলন করতে দেখা গেছে। এ সময় রাস্তায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে।

এদিকে, রাজধানীতে সেনাবাহিনী ছাড়াও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বন্ধ রয়েছে খার্তুম বিমানবন্দরের সব আন্তর্জাতিক ফ্লাইট। দেশটিতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।

গ্রেফতার নেতাদের মধ্যে রয়েছেন— শিল্পমন্ত্রী ইব্রাহিম আল-শেখ, তথ্যমন্ত্রী হামজা বালৌল ও প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ফায়সাল মোহাম্মেদ সালেহ।

সুদানের ক্ষমতাসীন সার্বভৌম পরিষদের মুখপাত্র মুহাম্মদ আল-ফিকে সুলিমান ও দেশটির রাজধানী খার্তুমের গভর্নর আয়মান খালিদকেও গ্রেফতার করা হয়েছে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নাম প্রকাশে অনিচ্ছুক সুদানের কর্মকর্তাদের বরাতে জানা যায়, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মাসে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটিতে সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর আগে ২০১৯ সালে তীব্র বিক্ষোভের মধ্যে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর আল-বশিরের পতন হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ