রবিবার, ০৮ মার্চ ২০২৬ ।। ২৩ ফাল্গুন ১৪৩২ ।। ১৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: রোগীদের অভিযোগ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে হাজির হতে আদালতের সমন জারি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে  জ্বালানিবাহী ৮ জাহাজ মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ৪০ দিন জামাতে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ১৪ শিশু শ্রমিক সংগঠনের নেতাদের সম্মানে শ্রমিক মজলিসের ইফতার মাহফিল প্রিন্সিপাল রহ.-এর ইসালে সওয়াবে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল বাবা হারালেন গাজী আতাউর রহমান, পীর সাহেব চরমোনাইয়ের শোক

ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পল্লবীতে একটি হত্যাকাণ্ডের ভিডিও নোয়াখালীর 'যতন সাহা' হত্যাকাণ্ড বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে চট্টগ্রামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৪ অক্টোবর) নগরীর কোতোয়ালির মোড় থেকে রিমন শীল (২০) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিমন শীল নগরীরর ফিরিঙ্গিবাজার এলাকার ইয়াকুব নগরের বিজয় শীলের ছেলে। তাদের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ মিরপুর ফকিন্নিরহাট এলাকায়।

র‍্যাবের দাবি, রিমন শীলই প্রথম ফেসবুকে এই ভিডিও আপলোড করেন।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, গত ১৬ মে বিকেলে ঢাকার পল্লবীর সিরামিকস ফটকের কাছে দুর্বৃত্তরা শিশুপুত্রের সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে। চট্টগ্রামের রিমন শীল প্রথম সেই ভিডিও নোয়াখালীর যতন সাহার হত্যাকাণ্ড বলে ফেসবুকে আপলোড করে। এরপর এই গুজব ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। ফেসবুকে প্রথম আপলোডকারী হিসেবে শনাক্তের পর রিমনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন শীল এই অপপ্রচার চালানোর কথা স্বীকার করেছেন।

এর আগে, একই ঘটনায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক সহকারী অধ্যাপকে গ্রেফতার করে র‌্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ