সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

পাক-ভারত ম্যাচের জেরে কাশ্মিরিদের ওপর হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর ভারতের পাঞ্জাবের বিভিন্ন কলেজে পড়াশোনা করা কাশ্মিরি শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। হামলাকারীদের বেশির ভাগই পাঞ্জাবে বসবাসরত উত্তরপ্রদেশ ও বিহারের লোকজন।

হিন্দুস্তান পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 'ফ্রি প্রেস কাশ্মির'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের সাংরুরে ভাই গুরু দাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বেশ কয়েকজন কাশ্মিরি ছাত্রের ওপর হামলা হয়েছে। তাদের হোস্টেলের কক্ষে হামলা করা হয়।

আক্রান্ত এক ছাত্র হামলার লাইভ স্ট্রিমও করেন ফেসবুকে। শিক্ষার্থীদের ওপর রড ও লাঠি দিয়ে হামলা করা হয়। ভাই গুরু দাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আকিকে উদ্ধৃত করে ফ্রি প্রেস কাশ্মির জানায় যে উত্তর প্রদেশ ও বিহারের কয়েকজন ছাত্র তার রুমে ঢুকে তাকে আক্রমণ করে।

একই কলেজের অপর এক ছাত্র শোয়েব বলেন, 'আমরা আমাদের হোস্টেলের রুমে ছিলাম তখন বাইরে থেকে কিছু শব্দ শুনতে পাই। আমরা কি ঘটছে তা দেখতে গিয়েছিলাম এবং অন্য ব্লকে কিছু লোককে কাশ্মিরি ছাত্রদের আক্রমণ করতে দেখেছি। তারা ঘরের জানালার কাচ ভেঙ্গে ক্রমাগত 'তুমি পাকিস্তানি' বলে চিৎকার করছিল।'

অন্য এক ছাত্র বলেন, 'স্থানীয় পাঞ্জাবিরা আমাদের উদ্ধার করতে এসেছিল। তারা আমাদের এই হামলা থেকে বাঁচানোর চেষ্টা করেছিল।' আরো বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন যে তারা কলেজ প্রশাসনের সাথে এই হামলা প্রসঙ্গে কথা বলেছেন এবং তাদের আশ্বাস দেয়া হয়েছে যে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এই হামলার ঘটনায় অন্তত ছয় কাশ্মিরি ছাত্র জখম হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ