রবিবার, ০৮ মার্চ ২০২৬ ।। ২৩ ফাল্গুন ১৪৩২ ।। ১৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: রোগীদের অভিযোগ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে হাজির হতে আদালতের সমন জারি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে  জ্বালানিবাহী ৮ জাহাজ মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ৪০ দিন জামাতে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ১৪ শিশু শ্রমিক সংগঠনের নেতাদের সম্মানে শ্রমিক মজলিসের ইফতার মাহফিল প্রিন্সিপাল রহ.-এর ইসালে সওয়াবে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল বাবা হারালেন গাজী আতাউর রহমান, পীর সাহেব চরমোনাইয়ের শোক

নরসিংদীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, পাঁচজন গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়রাম্যান পদে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে বর্তমান চেয়ারম্যান আশ্রাফুল হক ও বাঁশগাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জাকির গ্রুপের মধ্যে বিরোধ চাঙ্গা হয়।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান আশ্রাফুল হক। এ নিয়ে এক পক্ষের মধ্যে আনন্দ বিরাজ করলেও অপর পক্ষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই জের ধরে বিকালে বাঁশগাড়ির নতুন বাজার এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এসময় পাঁচজন ছিটা গুলিবিদ্ধসহ প্রায় ২০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, এলাকার আধিপত্য ও সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে একটু হট্টগোল দেখা দেয়। এখনো গুলিবিদ্ধের কোন খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ