রবিবার, ০৮ মার্চ ২০২৬ ।। ২৩ ফাল্গুন ১৪৩২ ।। ১৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন: লন্ডনের মেয়র সাদিক খান কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: রোগীদের অভিযোগ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে হাজির হতে আদালতের সমন জারি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে  জ্বালানিবাহী ৮ জাহাজ মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ৪০ দিন জামাতে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ১৪ শিশু শ্রমিক সংগঠনের নেতাদের সম্মানে শ্রমিক মজলিসের ইফতার মাহফিল প্রিন্সিপাল রহ.-এর ইসালে সওয়াবে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল

কুমিল্লায় সহিংসতার মামলা সিআইডিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় দায়ের করা পুলিশের তদন্তনাধীন মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর ইতোমধ্যে মামলাটির তদন্ত শুরু করেছে সংস্থাটি।

রোববার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া মূল মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে তারা এই মামলার তদন্ত করবে।

প্রসঙ্গত, কুমিল্লায় কোরআন শরিফ অবমাননা ও শহরের বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাগুলো দায়ের করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গত ১৩ অক্টোবরের ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, তথ্য ও প্রযুক্তি আইনে এবং সহিংসতার ঘটনার অভিযোগে মোট চারটি মামলা করা হয়েছে। চার মামলায় এ পর্যন্ত ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ