সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

কর্ণফুলি মাল্টিপারপাসের পরিচালকসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী মিরপুরের কর্ণফুলি মাল্টিপারপাস কো-অপরাটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক শাকিল আহমেদসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।

এর আগে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে রেফারাল পদ্ধতিতে গ্রাহক সংগ্রহ করে হাজার কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভূঁইফোড় ওই মাল্টিপারপাস সোসাইটি।

টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে শুক্রবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর নান্নু মার্কেটের ‘এ’ ব্লকের ৮ নম্বর রোডে ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় কর্ণফুলী মাল্টিপারপাসের কার্যালয় ঘেরাও করেন শতাধিক গ্রাহক।

এ সময় আলোচনার কথা বলে কয়েকজন গ্রাহককে ওই কার্যালয়ের একটি কক্ষে নিয়ে তাদের মারধর করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

পাঁচ বছর মেয়াদী ডিপিএস প্রকল্প রয়েছে ওই সোসাইটির। মাসে মাসে নির্দিষ্ট অংকের টাকা রাখার বিনিময়ে মেয়াদ শেষে লাভসহ মূল টাকা ফেরত পাওয়ার কথা। কিন্তু এমনও গ্রাহক রয়েছেন যারা, ২ বছর ধরে ঘুরেও ভূঁইফোড় ওই মাল্টিপারপাস সোসাইটি থেকে তাদের সারা জীবনের জমানো সঞ্চয় ফেরত পাচ্ছেন না। বরং, টাকা চাইতে গেলে মারধরের শিকার হতে হচ্ছে তাদের।

এ বিষয়ে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার মাহমুদ বলেন, চলতি মাসে প্রতিষ্ঠানটির নামে দুইটি জিডি হয়েছে। যেদিন জিডি হয়েছিল সেদিন ওই অফিসে গিয়েছিলাম। প্রতিষ্ঠানটি বলছে, গ্রাহকদের টাকা দিয়ে দেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ