সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী

তাইওয়ানে ৬.২ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, তাইওয়ানের পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় রোববার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।

সিইএনসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ৮১ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।

চীনের ন্যাশনাল মেরিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টার জানিয়েছে, প্রাথমিক ভাবে বলা যায় এই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।

ভূমিকম্পের সময় চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের ফুঝৌ, শিয়ামেন এবং কুয়ানঝৌ শহরেও প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ