রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

জম্মু-কাশ্মির রাজ্যের মর্যাদা ফিরে পাবে কবে? জানালেন অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মির ফিরে পাবে রাজ্যের মর্যাদা। নির্বাচনের পরই ফিরতে পারে এই মর্যাদা, উপত্যকা সফরের সময় ঘোষণা করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার তিনি জানিয়েছেন, আসন পুনর্বিন্যাসের পর নির্বাচন হবে। আর ওই নির্বাচনের পরেই রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মির। তিন দিনের সফরে শনিবার সকালে জম্মু-কাশ্মির পৌঁছান অমিত শাহ।

২০১৯-এর আগস্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর এই প্রথম জম্মু-কাশ্মির সফরে শাহ। শ্রীনগর বিমানবন্দরে তাকে স্বাগত জানান উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

শ্রীনগর পৌঁছে শাহ দেখা করতে যান জম্মু-কাশ্মিরের নিহত পুলিশ কর্মকর্তা পারভেজ আহমদের পরিবারের সাথে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজের স্ত্রীর সাথে দেখা করেন তিনি। তাকে চাকরির প্রস্তাব দেন। এর পর অমিত বলেন, এই পুলিশকর্মীর আত্মবলিদান মনে রাখবে গোটা দেশ।

অক্টোবরের গোড়া থেকে উপত্যকায় হামলায় নিহত হয়েছেন ১১ সাধারণ নাগরিক। এমন আবহে জম্মু-কাশ্মিরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই সফরের মধ্যেই জম্মু ও কাশ্মিরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে বলে এ বার মন্তব্য করলেন অমিত শাহ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ