শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

মুক্তি পেলো নাশিদ শিল্পী শামীম আল-আরকামের ‘মদিনার পথেরধূলী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক দশকপর ইসলামী নাশিদে ফিরেছেন গণজাগরণী ইসলামী নাশিদ শিল্পী শামীম আল-আরকাম।

আজ শনিবার সন্ধ্যায় নাশিদ প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও ওয়ানের ব্যবস্থাপনায় তাঁরকন্ঠে মুক্তি পাচ্ছে নাতে রাসূল সা. মদিনার পথেরধূলী। সম্প্রতি স্টুডিও ওয়ানে সংগীতটির ইনডোর ভিডিওস্যুটিংসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়। স্টুডিও ওয়ানের কর্ণধার আকন সিরাজুল ইসলামের ব্যবস্থাপনায় এবং মাহদী হাসানের সুর কম্পোজিশনে নাতে রাসূলটির সূর খুবই হৃদয়গ্রাহী বলে জানাযায়।

শিল্পী শামীম আল-আরকাম নব্বই দশকহতে ২০১১ পর্যন্ত ইসলামী সংগীতে ধারাবাহিকভাবে কাজ করেন। তখন তিনি শামীম মজুমদার নামে পরিচিত ছিলেন। সেসময় তিনি আল-মদীনা শিল্পীগোষ্ঠী, আহবান শিল্পীগোষ্ঠী ও ইসলামী সাংস্কৃতিকজোটে দায়িত্ব পালন করেন।

No description available.

দেশের সর্বাধিক শ্রোতাপ্রিয় হামদে বারী তাআলা ঐ খুটিহীন নীলাকাশ ভুবন মাঝে/ তুমি কুদরতি ইশারায় রেখেছো/ এ শ্যামল পৃথিবীর চিত্রখানি/ তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো/ ওগো আল্লাহ শোকর তোমার/ আমারে যে মুসলিম করেছো।

এটি তিনিই লিখেছেন এবং সুর করেছেন। এছাড়াও তাঁর কথা ও সুরে বেশকিছু জনপ্রিয় নাশিদ রয়েছে যেগুলোতে তিনি কন্ঠও দিয়েছেন। বেশ ক'বছরহতে তিনি ওয়াজ মাহফিলে নিয়মিত তাফসীরে সময় দিচ্ছেন। তবে এখনথেকে ফের নাশিদেও তিনি নিয়মিত হওয়ার ইচ্ছের কথা জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ