সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

বাংলাদেশসহ ৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সিঙ্গাপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশসহ ৬ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে দেশটি। আগামী ২৬ অক্টোবর থেকে কার্যকর হবে নতুন এই সিদ্ধান্ত ।

বাংলাদেশসহ ছয় দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। একই সঙ্গে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের জন্য করোনা পরীক্ষার কড়াকড়ি ও কোয়ারেন্টিনে থাকার বিধিনিষেধও শিথিল করা হয়েছে।

করোনা পরিস্থিতি পর্যালোচনার পর এসব দেশের নাগরিকদের জন্য ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর ।

দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এসব দেশের ভ্রমণকারীরা সিঙ্গাপুরে প্রবেশ অথবা ট্রানজিট নিতে পারবেন। তবে এ জন্য সিঙ্গাপুরে যাওয়ার আগে ১৪ দিনের ভ্রমণের ইতিহাস সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

ভ্রমণকারীরা সিঙ্গাপুরের চতুর্থ শ্রেণির সীমান্ত বিধিনিষেধের আওতায় পড়বেন। এসব বিধিনিষেধের মধ্যে দেশটিতে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় ১০ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা রয়েছে।

মালয়েশিয়া, কম্বোডিয়া, মিসর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, ইসরায়েল, মঙ্গোলিয়া, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সেচেলস, দক্ষিণ আফ্রিকা, টোঙ্গা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ভিয়েতনামকে তৃতীয় শ্রেণির সীমান্ত বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে।

২৬ অক্টোবর থেকে এসব দেশের পর্যটকরা তাদের নিজেদের আবাসস্থলে অথবা বাসায় ১০ দিনর কোয়ারেন্টিন পালন করতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ