সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

পুঁজিবাজারে দক্ষ কর্মীর অভাব রয়েছে: বিএসইসি চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের পুঁজিবাজারে দক্ষ কর্মীর অভাব রয়েছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আগামী এক বছরে তিন হাজারের বেশি দক্ষ কর্মীর দরকার হবে পুঁজিবাজারে। সেই কর্মীদের পাওয়া নিয়ে উদ্বেগে আছেন বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।

শুক্রবার চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সোসাইটি বাংলাদেশের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দক্ষ সম্পদ ব্যবস্থাপক তৈরিতে বিশ্বব্যাপী স্বীকৃতি চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) কোর্সের অধীনে ২৯ জন নতুন অ্যানালিস্টকে সনদ দেওয়া হয়।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘আগামী এক বছরে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান চালাতে তিন হাজার ২০০ জনের মতো দক্ষ লোক লাগবে, কিন্তু বাংলাদেশের সেই জনবল নেই।’

নতুন ব্রোকারেজ লাইসেন্স দেওয়া হচ্ছে এবং নতুন মার্চেন্ট ব্যাংকসহ নতুন নতুন মিউচুয়াল ফান্ডের অনুমোদন দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, নতুন এসব প্রতিষ্ঠানে কাজ করার মতো দক্ষ কর্মী আমাদের নেই। বিদেশ থেকে এসে আমাদের কাছে ব্রোকারেজ হাউসের লাইসেন্স চাওয়া হচ্ছে, মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স চাওয়া হচ্ছে। আমরা সবাইকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমি জানি না কোথায় তারা দক্ষ লোক পাবে। আমি খুবই চিন্তিত বিষয়টি নিয়ে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা যে নতুন ব্রোকারেজ হাউসগুলোকে কাজ করার অনুমতি দিয়েছি তারা সবাই যদি তিনজন করে লোক নেয় ৩০০ লোক লাগবে। এই লোকগুলো কোথায়? আমাদের কাছে মানুষ বলে তাদের লোক দরকার আমরা দিতে পারি না, কাকে বলব? কোথা থেকে পাব? আমাদের দেশে দক্ষ লোকের বড় ধরনের অভাব রয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ