সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে নাম্বার ওয়ান: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান।

আজ শনিবার দুপুরে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। এমনকি বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালনে কোনো বাধা-বিপত্তি নেই। স্বাধীনতার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান পালনে সরকার সকল সময় আর্থিক সহায়তাও দিয়ে আসছে, যা অন্যান্য দেশে বিরল বলেও জানান তিনি।

সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে ড. মোমেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে। তবে সরকার এসব তৎপরতা মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে অত্যন্ত উত্তম বলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে।

এ সময় সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সভাপতি বাপ্পা ঘোষ, সাধারণ সম্পাদক আনিছ রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকালে সিলেটে অন্য একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ঢাকা-সিলেট-৬ লেন মহাসড়কের কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা জানিয়ে বলেন, এটা আরও আগে হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় পিছিয়ে এবার কাজ শুরু হচ্ছে। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদিচ্ছা ও আন্তরিকতায় সেটা এখন আলোর মুখ দেখছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ