সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

দুই বছর পর ইরানে জুমার নামাজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় ২০ মাস পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বেশিরভাগ প্রদেশে জামায়াতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রাঙ্গণে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এ জুমার নামাজে সর্বস্তরের সাধারণ জনগণের পাশাপাশি অংশ নেন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদেরাও। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর জামায়াতে নামাজ পড়ার সুযোগ পেলেন দেশটির অধিবাসীরা।

আল-মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত করোনার কারণে এতদিন দেশটিতে জামায়াতে নামাজের সুযোগ দেয়া হয়নি। তবে শনাক্ত ও মৃত্যু কমায় এবারে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এরপরই হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারির ইমামতিতে তেহরানের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জামায়াতে দীর্ঘদিন নামাজ বন্ধ রাখে দেশটির সরকার। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দেশটিতে অন্যান্য নিষেধাজ্ঞার পাশাপাশি এই বিষয়েও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ