রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

উত্তরাখণ্ডে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের কুমায়ূন রেঞ্জে ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। ১৭ জনের একটি দল ট্রেকিংয়ে গিয়েছিল সম্প্রতি। ১৭ হাজার ফুট উচ্চতায় এখনও উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ টিম।

লামখাগা পাস উত্তরাখণ্ডের দুর্গম একটি এলাকা। এই পাস পেরিয়ে উত্তরাখণ্ডের হারসিল জেলা থেকে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায়। সেখানেই ট্রেকিংয়ে যান তারা।

তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর পথ হারিয়ে ফেলেন এই ট্র্যাকাররা। পরে নিখোঁজের খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে দেশটির নৌবাহিনীর বিশেষ টিম। একে একে উদ্ধার হয় ১১ জনের লাশ। স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহগুলো।

এদিকে, হিমাচলে বৈরি আবহাওয়া ও প্রবল তুষারপাতের কারণে লাহুল-স্পিতি জেলার বাতালে আটকে পড়েছেন অন্তত ৮০ জন পর্যটক। গাম্ফু-কাজা সড়ক বন্ধ হয়ে যাওয়ায় গত ১৭ অক্টোবর থেকে বাতালের ওই অঞ্চলে আটকে পড়েন তারা।

তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে জেলা প্রশাসনের দ্বারস্থ হন স্বজনরা আর তখনই বিষয়টি নজরে আসে বলে জানিয়েছে হিমাচল প্রশাসন। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ