শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নকীব পাঠক ফোরাম ঢাকা মহানগর উত্তরের মাসিক সাহিত্য আসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাসিক নকীবের সাহিত্য শুক্রবার (২২ অক্টোবর) আসর ঢাকা মহানগর উত্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক মাসউদুল কাদির। বিশেষ অতিথি হিসেবে ছিরেন নকীব পাঠক ফোরামের সিনিয়র উপদেষ্টা নাঈম বিন জামশেদ।

নবীন লেখকদেরকে উদ্দেশ্য করে মাসউদুল কাদির বলেন, লিখতে হবে আত্মবিশ্বাসের সাথে। সহজ ও সাবলীল বাংলা ভাষায়।তিনি আরও বলেন, লেখার মাঝে বিদেশী শব্দ সমূহ পরিহার করে লেখাগুলোকে বাংলা ভাষায় সমৃদ্ধ করতে, কেননা মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করলে যতটা সুন্দর হয় বিদেশী শব্দের ব্যবহারে অতটা সুন্দর হয় না।

বিশেষ অতিথি তার বক্তব্যে সাহিত্যের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, ‘সাহিত্যের মাধ্যমে সমাজে সাংস্কৃতিক বিপ্লব ঘটানো সম্ভব’। তিনি উপমা হিসাবে ফরাসী বিপ্লবের পিছনে তৎকালীন সাহিত্যিকদের অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে নবীন লেখকদের লেখাগুলোতে নম্বর দেয়া হয়। যারা ১ম, ২য়, ৩য় হয়েছে তাদের পুরষ্কৃত করা হয়।

No description available.

নকীব পাঠক ফোরাম, ঢাকা মহানগর উত্তরের পরিচালক সুহাইল তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তরের নকীব ও বিভিন্ন সাহিত্য পত্রিকা এবং পাতার নিয়মিত লেখক ও পাঠকবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ