সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে বিশৃঙ্খলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ একজনকে মনোনয়ন দিলে, দলের অন্যরা হাজির হচ্ছেন নানা অভিযোগ নিয়ে। এসব অভিযোগের যেমন সত্যতা রয়েছে, আবার রয়েছে নানা ধরনের বিষোদগার।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে ইউপি নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে এসেছেন তৃণমূলের কয়েকজন নেতা।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন ঘিরে এসব ঘটনা আওয়ামী লীগের তৃণমূলের বিশৃঙ্খলার চিত্রও সামনে নিয়ে আসছে। তৃতীয় ধাপে ১ হাজার ৭টি ইউপিতে দলের মনোনয়নপ্রত্যাশী ৫ হাজার ৪শ' ৭৬ জন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বলেন, আমরা প্রতিটা অভিযোগই আমলে নিচ্ছি। আমাদের একটি রেজিস্টার বই আছে সেখানে অভিযোগগুলো সংগ্রহ করে রাখি। অভিযোগগুলো তদন্ত করে এর সত্যতা যাচাই করি।

এমন অবস্থায় এই ধাপের নির্বাচনেও বিদ্রোহী প্রার্থীর আশঙ্কা করছেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, অনেকেই বলছে মনোনয়ন প্রাপ্ত কেউ কেউ শিবির করত, ছাত্রদল করত।

সিলেটের এমন একটা অভিযোগ আমরা খতিয়ে দেখেছি। অভিযোগটি অসত্য প্রমাণ হয়েছে। এগুলো স্থানীয় রাজনীতির চাল। কেউ যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয় সে ভবিষ্যতে আর কখনো আমাদের দল থেকে মনোনয়ন পাবেন না। দলেও তার কোনো স্থান থাকবে না।

এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের অনেক জায়গার রাজনীতির ধরন হচ্ছে কেউ মনোনয়ন না পেলে সে সবাইকে বলে বেড়ায় টাকা দিয়ে মনোনয়ন দেয়া হচ্ছে।

আমাদের দলের সভাপতি শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ডের সদস্যরা সেভাবে প্রতিটা বিষয় যাচাই-বাছাই করেন। তাদের ভুল হওয়ার সংখ্যা খুবই নগণ্য হওয়াটাই স্বাভাবিক।

তৃতীয় ধাপের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিতে বৃহস্পতিবার শুরু হওয়া মনোনয়ন বোর্ডের সভা চলবে ২৯শে অক্টোবর পর্যন্ত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ