রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

ইসলামের ঐতিহ্যের শহর দামেস্কে ভয়াবহতম বিস্ফোরণে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে এক ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। সামরিক বাহিনীর একটি বাসে বুধবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

গত কয়েক বছরের মধ্যে সিরিয়ার রাজধানীতে এটিই সবথেকে ভয়াবহ বিস্ফোরণ। তবে কারা এই হামলার পেছনে রয়েছে তা স্পষ্ট নয়। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এ হামলার পরেই বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় জানানো হয়েছে, একটি সেতুর কাছাকাছি পৌঁছালে সামরিক বাহিনীর সদস্যদের বহন করা বাসটিতে বিস্ফোরণ ঘটে।

আগে থেকেই বাসে দুটি বোমা লাগানো ছিল। এছাড়া সামরিক বাহিনীর প্রকৌশলীরা অন্যটি ডিফিউজ করেছে। বিস্ফোরণে নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহতও হয়েছেন। অনেকের বিচ্ছিন্ন অংশ বাস থেকে সরানোর ফুটেজ দেখা গেছে রাষ্ট্রীয় টিভিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ