বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভারতে টানা বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৪০, বহু নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত ভারতের কেরালাসহ কয়েকটি রাজ্য। বন্যায় সৃষ্ট ভূমিধসে এখন পর্যন্ত কেরালা ও উত্তরাখন্ডে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। অনেকে নিখোঁজ রয়েছেন।

আনন্দবাজার জানায়, সোমবার পর্যন্ত বৃষ্টিতে কেরালায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানির ধস নেমে মারা গেছেন অধিকাংশ মানুষ। নিখোঁজ আরও অনেকে।

এমন পরিস্থিতিতে দু’টি বড় বাঁধের লকগেট খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছে কেরালা প্রশাসন। ফলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

এ দু’টি বাঁধের একটি এশিয়ার বৃহত্তম খিলেন বাঁধ ইদ্দুকি। এটি পেরিয়ার নদীর ওপর নির্মিত। অন্যটি ইদামালায়ার বাঁধ। এই বাঁধটি পেরিয়ারেরই একটি উপনদীর ওপর রয়েছে।

সোমবার কেরালার পানিমন্ত্রী রসি অগাস্টিন জানান, ইদ্দুকি বাঁধের পানি যেকোনো মুহূর্তে বিপদসীমা পেরিয়ে যাবে।

সোমবার সকাল ৭টায় ছিল বিপদসীমার মাত্র দুই ফুট নিচে ছিল পানি। মঙ্গলবার সেই সীমা পেরিয়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের অধিকাংশ জেলা যেখানে প্লাবিত, সেখানে বাঁধের পানি ছাড়লে বিপদ আরও বাড়তে পারে।

কেরালা ছাড়াও সোমবার উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, রাজস্থান, দিল্লিসহ ভারতের আরও ১০টি রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে।

এর মধ্যে উত্তরাখণ্ডে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি সংক্রান্ত দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন দুজন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ