শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

পীরগঞ্জের ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ী-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। পীরগঞ্জের ঘটনা দেশবিরোধী সেই চক্রান্তেরই অংশ। বিবৃতিতে তিনি বলেন, এদেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মের মানুষেরই এদেশে শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। যারা ধর্মীয় কারণে কোন নাগরিকের জানমালের নিরাপত্তার জন্যে হুমকি হয়ে দাড়ায়, তারা ধর্মবিরোধী, দেশবিরোধী এবং মানবাবিরোধী।

পীর সাহেব চরমোনাই সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, সকল প্রকার উস্কানি ও সহিংসতা থেকে দেশের স্বার্থে সবাইতে বিরত থাকতে হবে। কোন প্রকার উস্কানির ফাঁদে পা দেয়া যাবে না। পীরগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও ফেনীসহ প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সঙ্কট আরো ঘুণিভূত হবে।

পীর সাহেব চরমোনাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশের সকল রাজনৈতিক দল, ধর্মীয় ব্যক্তি এবং জনপ্রতিনিধিদের প্রতি দায়িত্বশীল ভুমিকা পালনের আহ্বান জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ