রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

কুয়েতে তেল শোধনাগারে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের এক ঘটনায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। মিনা আল-আহমাদি ওই নামে বৃহত্তম তেল শোধনাগারটিতে সোমবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুয়েতের উপকূলীয় জেলা ফাহাহিলের ওই তেল শোধনাগারটিতে আগুনে কয়েকজন কর্মী আহত হলেও কোনো প্রাণহানি হয়নি।

কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির (কেএনপিসি) বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রায়ত্ত শোধনাগারটি জানিয়েছে, তাদের অ্যাটমোস্ফেরিক রেসিডিউ ডিসালফুরাজেইশন (এআরডিএস) ইউনিটে আগুন লাগে, বিচ্ছিন্ন এই ইউনিটটিতে আগুন লাগার পর তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

একজন ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করা বেশ কয়েকজন কর্মী আগুনে সামান্য আহত হয়েছেন এবং কয়েকজন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

মিনা আল আহমাদি কুয়েতের সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন কুয়েতের অভ্যন্তরীণ বাজারে ২৫ হাজার ব্যারেল পরিশোধিত জ্বালানি সরবরাহ করে আসছিল এই শোধনাগারটি। সম্প্রতি এটির উৎপাদনক্ষমতা বাড়িয়ে ৩ লাখ ৪৬ হাজার ব্যারেলে উন্নীত করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ