রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

‘শিয়া মসজিদগুলোর পূর্ণ নিরাপত্তা দেবে তালেবান পুলিশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান বলেছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের শিয়া মসজিদগুলোর পূর্ণ নিরাপত্তা দেবে। গত শুক্রবার কান্দাহারের একটি শিয়া মসজিদ ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬০ মুসল্লি নিহত হওয়ার জের ধরে এ ঘোষণা দিল তালেবান।

কান্দাহারের পুলিশ প্রধান মৌলভি মেহমুদ শনিবার বলেছেন, এতদিন স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা বিশেষ অনুমতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে কান্দাহারের মসজিদগুলোর পাহারায় নিয়োজিত ছিল। কিন্তু শুক্রবার জুমার নামাজের সময় বিবি ফাতিমা মসজিদে হামলার পর এখন তালেবান সরাসরি এসব মসজিদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।

কান্দাহারের পুলিশ প্রধান বলেন, ‘দুঃখজনকভাবে স্বেচ্ছাসেবকরা মসজিদগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন থেকে মসজিদ ও মাদরাসাগুলোর জন্য বিশেষ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে।’

শুক্রবারের হামলায় নিহতদের শনিবার গণকবরে দাফন করা হয় এবং এ সময় শত শত মানুষ কবরস্থানের আশপাশে সমবেত হয়ে শোক প্রকাশ করেন।

১৫ অক্টোবর শুক্রবার কান্দাহারের বিবি ফাতিমা মসজিদে হামলার ঠিক এক সপ্তাহ আগে ৮ অক্টোবর কুন্দুজের আরেকটি শিয়া মসজিদে পাশবিক বোমা হামলায় অন্তত ১৫০ জন নিহত ও ২০০ জনের বেশি মানুষ আহত হন। উগ্র গোষ্ঠী আইএস দু’টি হামলারই দায়িত্ব স্বীকার করেছে।

সূত্র: পার্সটুডে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ