সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

রাজধানীর যেসব এলাকায় সোমবার ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কিছু এলাকায় আগামীকাল (সোমবার) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসরণ প্রকল্পের আওতায় মহাখালী রেল ক্রসিং সংলগ্ন গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন করার জন্য সোমবার (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত এই আট ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে জানানো হয়- গুলশান, বানানী, মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এসব এলাকার আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ