মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নারীর উপহার: সংগ্রহে রাখার মতো একটি বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ‘নারীর উপহার’। এটি মূলত প্রবন্ধ সংকলন। বইটিতে মোট ১০টি প্রবন্ধ রয়েছে। প্রবন্ধে নারীবাদীদের নারী সংক্রান্ত মিথ্যাচারের বিপরীতে সত্য-সঠিক তথ্য তুলে ধরা হয়েছে।

ইসলামের দৃষ্টিতে  নারীজাতির মর্যাদা কেমন, কী কী অধিকার ইসলাম তাদের দিয়েছে, নারীর মূল্যায়ন ও নারীর প্রতি ইসলামের উপহার কী কী এসব বিষয় এ গ্রন্থের প্রতিপাদ্য।

ইসলামের পূর্বযুগে মহিলাদের অবস্থা, ইসলামে নারীর মর্যাদা, ইসলামে মহিলাদের অধিকার ও মর্যাদা, নারীর ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক দায়িত্ব ও কর্তব্য, ইসলামের দৃষ্টিতে মোহর, মীরাছে নারীর হিস্যা ও ইসলামের ইনসাফপূর্ণ বিধান, পুত্র-কন্যার মাঝে সমতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

‘নারীর উপহার’ সংগ্রহে রাখার মতো একটি বই। বইটি প্রত্যেকের পড়া উচিত। বইটি পড়লে নানা প্রশ্নের জবাব জানা হবে। সেই সাথে ইসলাম নারীকে কতটা গুরুত্ব দিয়েছে তা জানা যাবে।

এক নজরে বই

বই: নারীর উপহার
সংকলক: মাওলানা আলমগীর হুসাইন যশোরী
প্রকাশনী: দারুল উলূম লাইব্রেরী , ইসলামী টাওয়ার , আন্ডার গ্রাউন্ড , ১১/১ বাংলাবাজার , ঢাকা ।
মুদ্রিত মূল্য: ২৮০
মোবাইল : ০১৯১৮ ১৮৮০৮৫ ,‌০১৭১২ ৫০৭৮৭৭


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ