রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

টিকাগ্রহণকারী বিদেশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে: হোয়াইট হাউজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র শুক্রবার ঘোষণা করেছে, কোভিড-১৯ এর সম্পূর্ণ টিকা গ্রহণকারী বিদেশী ভ্রমণকারীদের স্থল ও আকাশ পথে ৮ নভেম্বর থেকে প্রবেশের অনুমতি দেয়া হবে। খবর এএফপি’র।

হোয়াাইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ টুইটার বার্তায় জানান, "জনস্বাস্থের স্বার্থে এই নীতি কঠোর ও সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালিত হয়েছে।"

তবে এক্ষেত্রে তাদের মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে, থাকতে হবে কোভিড সনদ।

নতুন নির্দেশনা অনুসারে, ফ্রান্স, জার্মানি, ইতালিসহ ইউরোপের শেনজেন অঞ্চলের ২৬টি দেশ এবং ব্রিটেন, আয়ারল্যান্ড, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলের নাগরিকরা এ সুযোগ পাবেন। তবে এই তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশের নাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ