রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

চীনে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের কুনমিংয়ে জীববৈচিত্র্য নিয়ে জাতিসংঘের (ইউএন) সম্মেলন কপ-১৫ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার থেকে এই সম্মেলন শুরু হয়ে গতকাল শুক্রবার শেষ হয়।

গত এক দশকের মধ্যে জীববৈচিত্র বিষয়ে এটিই সবচেয়ে বড় বৈশ্বিক সমাবেশ, যা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য একটি বৈশ্বিক রূপরেখা প্রদান করে।

মহামারির কারণে জীব বৈচিত্র্য সম্মেলনের ১৫তম সভা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রথম ধাপের সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের সম্মেলন হবে আগামী এপ্রিল-মে মাসে কুনমিং সিটিতে।

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ১১ সদস্যের প্রতিনিধি নিয়ে এই সম্মেলনে অংশ নেন। মহামাররি পরিস্থিতির কারণে মন্ত্রী এবং বাংলাদেশের অন্যান্য সদস্যরা অনলাইনে সম্মেলনে যোগ দেন। প্রতিনিধিদলের উপনেতা চীনে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান এবং দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ মিশন ড. মুহম্মদ নজরুল ইসলাম সশরীরে সম্মেলনে উপস্থিত ছিলেন।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং অন্যান্য বিশ্ব নেতারা ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য দেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জীববৈচিত্র্য সংরক্ষণে ১.৫ বিলিয়ন আরএমবি (চীনা মুদ্রা) বরাদ্দের অঙ্গীকার করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ