রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমারের জান্তাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আসিয়ানের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছেন না মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। ওই আয়োজনে মিয়ানমারের রাজনৈতিক প্রতিনিধিত্বের উপস্থিতি নিয়ে সদস্য রাষ্ট্রগুলো একমত হতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে শুক্রবার ২৬ অক্টোবর শুরু হতে যাওয়া শীর্ষ সম্মেলনে মিয়ানমার থেকে অরাজনৈতিক প্রতিনিধি রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জোটের বর্তমান সভাপতি ব্রুনেই।

এর ৭ অক্টোবরের আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চ্যুয়াল বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কিন্তু জান্তা প্রতিনিধির সঙ্গে একই বৈঠকে থাকতে চাননি।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এপ্রিলে ইন্দোনেশিয়ায় হওয়া বিশেষ সম্মেলনে মিয়ানমারের সংকট নিরসনে হ্লাইং আসিয়ানের সঙ্গে যে যে বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন, তার কোনোটি বাস্তবায়িত না হওয়ায় বিরক্ত অনেক জোট সদস্যের চাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিকে অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর প্রস্তাবে মিয়ানমারের জান্তা যদি সম্মতি না দেয়, তাহলে সম্মেলনে মিয়ানমারের আসন খালি রাখার সিদ্ধান্তও হয়েছে বলে দুটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।

গত ১ ফেব্রুয়ারি দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এরপরের মাসগুলোতে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে হাজার খানেক মানুষ মারা যায়। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপের মুখেও নতি স্বীকার করেনি মিয়ানমার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ