সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের

আফগানিস্তানের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন মৌলভী আবদুল হাকিম হাক্কানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বতীকালীন মন্ত্রিসভা শুক্রবার মৌলভী আবদুল হাকিম হাক্কানিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে। এছাড়া মৌলভী মুহাম্মদ কাসিম তুর্কমান এবং মৌলভী আবদুল মালিককে তার ডেপুটি হিসেবে নিয়োগ পেয়েছেন।

তালেবানের রেহবারী-ই-শুরা (নির্দেশিকা পরিষদ) ও সর্বোচ্চ নেতা মোল্লা হায়বাতুল্লাহ আখুনজাদার অনুমোদনের পর সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান বিচারপতির নাম ঘোষণা করে। পাকিস্তান অবজারভার।

খবরে বলা হচ্ছে, মৌলভী আবদুল হাকিম হাক্কানি ছিলেন মোল্লা মুহাম্মদ ওমরের ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বস্ত। তিনি বিভিন্ন বিষয়ে মোল্লা ওমরের পরামর্শদাতা ছিলেন এবং বর্তমানে রেহবারী শুরার সদস্য হিসেবে কাজ করছেন।

গত ১৫ আগস্ট কাবুল দখলের পর ৮ সেপ্টেম্বর সরকার ঘোষণা দেয় তালেবান। সরকারের দেড়মাস হতে চললেও কোনো দেশ এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তালেবানের বিরুদ্ধে বিশ্ব নেতারা প্রতিশ্রুতি না রাখার অভিযোগ এনেছেন। বিশেষ করে নারীর অধিকারের বিষয়ে তালেবান সরকার কোনো ইতিবাচক চিত্র এখনও দেখাতে পারেনি।

পাকিস্তান, রাশিয়া, চীন, তুরস্ক, ইরান তালেবানের সহযোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও স্বীকৃতি আসেনি কোনো দেশ থেকে। তুরস্ক সাফ জানিয়ে দিয়েছে, নারীদের অধিকার ফিরিয়ে না দিলে তারা স্বীকৃতি দেবে না। তবে তালেবানের সাথে সহযোগিতার সম্পর্ক বজায় রাখবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ