সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের

মাগুরায় ইউপি নির্বাচন নিয়ে দু'গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে। আহত মহয়েছে কমপক্ষে ১০ জন। তাদের আশঙকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন রহমান মোল্লা, মো. কবির, মো. অসিয়াত ও মো. ইমরান। তাদের সবার বাড়ি জগদলের ইউনিয়নের দক্ষিণপাড়ায়।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, আগামী ১১ই নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে চারজনের মৃত্যু হয়। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ