রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

তাইওয়ানে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত হয়েছেন। এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, ভোর ৩টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ভবনটির আগুন অত্যন্ত ভয়াবহ ছিল। এতে বেশ কয়েকটি ফ্লোর প্রায় ধ্বংস হয়ে গেছে।

শহরের দমকল প্রধান লি চিং-হসিউ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫৫ জনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ১৪ জনের অবস্থা সংকটাপন্ন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ