রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চীনে বিশ্বের অন্যতম জনপ্রিয় ‘কোরআন অ্যাপ’ বন্ধ করল অ্যাপল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক:  চীনে বিশ্বের অন্যতম জনপ্রিয় কোরআন অ্যাপ বন্ধ করেছে  অ্যাপল । চীনা কর্মকর্তাদের আপত্তির পর দেশটি অ্যাপল তা বন্ধ করে দিয়েছে।

সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এই 'কোরআন মজিদ' অ্যাপ। অ্যাপ স্টোরে এটি পাওয়া যায় এবং এর রিভিউর সংখ্যা দেড় লাখের মতো। সারা বিশ্বে লাখ লাখ মুসলিম এই অ্যাপটি ব্যবহার করে।

বিবিসি জানতে পেরেছে ‘অবৈধ’ ধর্মীয় টেক্সট থাকার অবিযোগ এনে এই অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে।

এবিষয়ে চীন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এখনও কোন মন্তব্য করেনি।

সারা বিশ্বে অ্যাপ স্টোরের অ্যাপগুলোর ওপর নজর রাখে এরকম একটি ওয়েবসাইট 'অ্যাপল সেন্সরশিপে' এই খবরটি প্রথম প্রকাশিত হয়।

অ্যাপটির নির্মাতা পিডিএমএস কোম্পানি এক বিবৃতিতে বলেছে, "অ্যাপলের মতে, আমাদের অ্যাপ 'কোরআন মজিদ' চীনা অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।"

"বিষয়টি সমাধানের জন্য আমরা চীনের সাইবারস্পেস প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।"

কোম্পানিটি বলছে, চীনে তাদের প্রায় ১০ লাখের মতো ব্যবহারকারী রয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টি ইসলামকে ধর্ম বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে থাকে।

তবে চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন, এমনকি গণহত্যার জন্যেও চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

কোরআন অ্যাপটি সরিয়ে নেওয়ার ব্যাপারে বিবিসির কাছে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যাপল। তবে তারা মানবাধিকার বিষয়ে তাদের নীতির কথা উল্লেখ করেছে।

অ্যাপলের ওই নীতিতে বলা হয়েছে: "আমাদেরকে স্থানীয় আইন মেনে চলতে হয়, জটিল কোনো বিষয়ের ক্ষেত্রেও, যে ব্যাপারে আমরা সরকারের সাথে দ্বিমতও পোষণ করে থাকতে পারি।"

তবে চীনা এই অ্যাপটি কোন আইন ভঙ্গ করেছে তা এখনও পরিষ্কার নয়।

'কোরআন মজিদ' অ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, সারা বিশ্বের সাড়ে তিন কোটিরও বেশি মুসলিমের এই অ্যাপটির ওপর আস্থা রয়েছে।।

চীন অ্যাপলের জন্য অন্যতম বৃহৎ একটি বাজার। এমনকি এই কোম্পানির বিভিন্ন সামগ্রীর সরবরাহ চীনা কল-কারখানার ওপর নির্ভরশীল।

এসপ্তাহে চীনে আরো একটি জনপ্রিয় ধর্মীয় অ্যাপ, অলিভ ট্রি'র 'বাইবেল অ্যাপ' নামিয়ে নেওয়া হয়েছে। তবে বিবিসি জানতে পেরেছে কোম্পানিটি নিজেই অ্যাপটি সরিয়ে নিয়েছে।

এবিষয়ে অলিভ ট্রির সঙ্গে যোগাযোগ করা হলে তারাও কোন মন্তব্য করেনি।

অ্যাপল সেন্সরশিপের প্রকল্প পরিচালক বেঞ্জামিন ইসমাইল বলেছেন, "সম্প্রতি অ্যাপল বেইজিং-এর সেন্সরশিপ ব্যুরোতে পরিণত হয়েছে।"

"তাদেরকে সঠিক কাজটাই করতে হবে, এবং তার পর চীন সরকারের প্রতিক্রিয়া মোকাবেলা করতে হবে।"

বৃহস্পতিবার মাইক্রোসফট বলেছে তারা চীনে তাদের লিঙ্কডিন নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে। তারা বলছে, চীনের ইচ্ছে অনুযায়ী কাজ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

এনটি

সূত্র: বিবিসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ