রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

ইরানের সঙ্গে আলোচনায় ‘সিরিয়াস’ সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের সঙ্গে তার দেশের চলমান সংলাপকে ‘বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক’ বলে বর্ণনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

লন্ডন থেকে প্রকাশিত পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ফারহান বলেন, পরস্পরের দৃষ্টিভঙ্গি শোনার জন্য সংলাপ চলছে এবং এ আলোচনার ব্যাপারে সৌদি আরব অত্যন্ত সিরিয়াস।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে আরো বলেন, তার দেশ চায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকুক। তিনি ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্কে ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইরাকের রাজধানী বাগদাদে সৌদি আরবের সঙ্গে এ পর্যন্ত ইরানের চার দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইরান সৌদি আরবে কনস্যুলেট খোলার পাশাপাশি জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র দপ্তরে প্রতিনিধি পাঠানোর যে প্রস্তাব দিয়েছে রিয়াদ তা পর্যালোচনা করে দেখছে।

এর আগে সৌদি নিউজ চ্যানেল আল-আখবারিয়া গত সপ্তাহে খবর দিয়েছিল, ইরান ও সৌদি আরবের মধ্যে যে প্রত্যক্ষ সংলাপ চলছে তা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে। এছাড়া, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানও এক বক্তব্যে বলেছিলেন, রিয়াদ তেহরানের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করতে চায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ