সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয?

আজারবাইজানের বেসামরিক গাড়ি বহরে আর্মেনীয়দের গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজানের একটি বেসামরিক গাড়ি বহরে গুলি বর্ষণ করেছে আর্মেনীয় সশস্ত্র সংগঠনগুলো। গোজলুকর্পু বসতির কাছে হামলার মুখে পড়া এ গাড়ি বহরে বিভিন্ন বেসামরিক সরঞ্জাম ছিল। বুধবার ওই হামলা হয় বলে জানিয়েছে তুর্কি দৈনিক ইয়েনি শাফাক।

আজহারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক নির্মাণ কাজের জন্য বিভিন্ন সরঞ্জাম বহন করা এক গাড়ি বহরে গুলি বর্ষণ করেছে আর্মেনীয় সশস্ত্র সংগঠনগুলো। কারাবাখ অঞ্চলের কালবাজার এলাকায় গোজলুকর্পু বসতির কাছে এ হামলার ঘটনা ঘটে। এ বেসামরিক গাড়ি বহরটি টারটার অঞ্চলের সুগভূষণ বসতি থেকে কালবাজার এলাকায় যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ২টায় এ হামলা হয়।

এ গুলি বর্ষণের ফলে আজারবাইজানের সেনাবাহিনীর পুলিশ বিভাগের পরিদর্শক দলের একটি গাড়ি নষ্ট হয়ে যায়। এ গাড়িটি ছিল ওই বেসামরিক গাড়ি বহরের সামনে। এ হামলায় কোনো ব্যক্তি নিহত বা আহত হয়নি বলে জানিয়েছে আজহারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেসামরিক গাড়ি বহরের ওপর আর্মেনীয়দের অবৈধ এ বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনগুলোর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আর্মেনীয়দের কাছ থেকে তিন দশক পরে উদ্ধার করা এ অঞ্চলে আজারবাইজানের বেসামরিক গাড়ি বহর যচ্ছিল, তাদের সাথে ছিল রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী। বেসামরিক নির্মাণ কাজের জন্য বিভিন্ন সরঞ্জাম বহন করা হচ্ছিল এ বেসামরিক গাড়ি বহরে। এমন সময়ে হামলা চালায় আর্মেনীয় সশস্ত্র সংগঠনগুলো। এদিকে রাশিয়ান-তুর্কি যৌথ নিয়ন্ত্রণ ও পরিদর্শন কেন্দ্র এ ঘটনায় তদন্ত করার বিষয়ে নির্দেশ দিয়েছে।

সূত্র: ইয়েনি শাফাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ