রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার হিমস প্রদেশে ইসরায়েলের এক বিমান হামলায় এক সিরীয় সৈন্যসহ চারজন নিহত হয়েছে।

বুধবার এই স্থানীয় সময় রাত ১১টা ৩৪ মিনিটে এই হামলা করা হয় বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রকাশিত খবরে জানানো হয়।

খবরে বলা হয়, হিমসের ঐতিহাসিক শহর পালমাইরার কাছে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমানবাহিনী হামলা চালায়। হামলায় এক সিরীয় সৈন্য নিহত ও তিনজন আহত।

অন্যদিকে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, পালমাইরার টি ফোর বিমানঘাঁটির কাছে কমিউনিকেশন টাওয়ারসহ বেশ কিছু ইরানি অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের এই হামলায় এক সিরীয় সৈন্য ও তিন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। হামলায় একইসাথে তিন সিরীয় সৈন্যসহ সাতজন আহত হয়েছে।

তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ