রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

পর্যটকদের জন্য ফ্লাইট চালু করলো বালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বালিতে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। চীন, জাপান ও ফ্রান্সসহ নির্দিষ্ট কিছু দেশ থেকে এসব ফ্লাইট চলাচল করবে। তবে সরাসরি এই দ্বীপটিতে এখনই যেতে পারবেন না বাইরের দেশের পর্যটকরা।

করোনা মহামারির কারণে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে ইন্দোনেশিয়ার অবকাশ দ্বীপ বালিতে পর্যটকদের ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রমণকারীদের জন্য নতুন কিছু নীতি গ্রহণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে পর্যটকদের অবশ্যই টিকা গ্রহণ এবং হোটেলে পাঁচদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া ভিসার কঠোর নিয়ম কানুনও তাদের মানতে হবে।

বিমানবন্দরের মুখপাত্র তৌফান যুধিষ্ঠির বলেন, আমরা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত। বালিতে যেতে হলে বিদেশি পর্যটকদের প্রথমে নামতে হবে জাকার্তা বা দেশটির অন্য কোনো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপর সেখান থেকে তারা দ্বীপটিতে যেতে পারবেন।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পর্যটকদের অনুপস্থিতির কারণে গত ১৮ মাসে ইন্দোনেশিয়ার অর্থনীতির ক্ষয়ক্ষতির শতকরা হার ৫৪ শতাংশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ