রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

তাইওয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর তিনটার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের ১৩তলা একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে কয়েকজন অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় দমকল বিভাগের বরাতে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ভবনটির আগুন অত্যন্ত ভয়াবহ ছিল। আগুনে ভবনটির বেশ কয়েকটি ফ্লোর প্রায় ধ্বংস হয়ে গেছে।

শহরটির দমকল বাহিনীর প্রধান লি চিং-হসিউ সাংবাদিকদের জানান, তারা ১১টি মরদেহ মর্গে পাঠিয়েছেন। গুরুতর অসুস্থ আরও ৫৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৪ জনের বেঁচে থাকার সম্ভাবনা নেই। হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি। পুড়ে যাওয়া ভবনে আর কোনো মরদেহ আছে কিনা তা উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ