সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

টিকা নিলেন আরও ৪ লাখ ৩২ হাজার ৮৬৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও চার লাখ ৩২ হাজার ৮৬৩ জন করোনার টিকা গ্রহণ করেছেন। এ নিয়ে দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে পাঁচ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৫৫৫ জনে দাঁড়িয়েছে।

তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ৫৩১ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ২৪ জন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৭৪ হাজার ২০৪ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৩৭ হাজার ৯১২ জন ও নারী এক লাখ ৩৬ হাজার ২৯২ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৮৩ হাজার ৬২৪ জন ও নারী ৭৫ হাজার ৩৫ জন।

এদিকে টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন মোট পাঁচ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৩৬২জন। তাদের মধ্যেতাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে নিবন্ধন করেছেন পাঁচ কোটি ৩৩ লাখ ২৯ হাজার ৫৩৮ জন এবং পাসপোর্টের মাধ্যমে সাত লাখ ৩২ হাজার ৮২৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ