রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

করোনায় সহযোগিতা করায় ইংল্যান্ডে মুসলিম স্বেচ্ছাসেবী সংগঠনের পুরস্কার লাভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইংল্যান্ডে করোনা মহামারির প্রাদুর্ভাবের সময় কভিড-১৯ আক্রান্ত পরিবারগুলোকে সহযোগিতা করায় ‘ব্লাকবর্ন মুসলিম বুরিয়াল সোসাইটিকে ‘দ্য লিডার’স অ্যাওয়ার্ড ২০২১’-এর জন্য মনোনীত করেছে ‘ওয়ান ভয়েজ ব্লাকবর্নস ওয়ান ভি’।

ব্লাকবর্ন মুসলিম বেরিয়াল সোসাইটির নেতা ইমরান প্যাটেল বলেন, ‘মনোনীত হয়ে আমরা আনন্দিত। কেননা এর অর্থ হলো আমরা যা করেছি শেষ পর্যন্ত তা গুরুত্বপূর্ণ।’

গত শনিবার কিং জর্জ হলে অনুষ্ঠিত ওয়ান ভয়েজের বার্ষিক ডিনারে তাদের সম্মাননা গ্রহণ করেছে।

ইসলামের দৃষ্টিতে মৃতদের দাফন করা পুরস্কারযোগ্য কাজ। ইসলাম জীবিত ও মৃত সব ধরনের মানুষকে সম্মান করতে বলে। ইসলামী শরিয়তের বিধান অনুসারে মৃত ব্যক্তির কাফন-দাফন দ্রুততম সময়ে সম্পন্ন করতে হয়।

ইসলামের এই নির্দেশনা সামনে রেখে পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত হয় ‘দ্য ব্লাকবর্ন মুসলিম বেরিয়াল সোসাইটি’। সে সময় থেকে তারা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। তাদের প্রদত্ত সেবার মধ্যে রয়েছে—যানবাহন সেবা, গোসল-কাফন-দাফন ও জানাজার ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত করা। সূত্র: অ্যাবাউট ইসলাম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ