রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

আফগানিস্তানকে সাড়ে ১০ হাজার কোটি টাকা সহায়তা দেবে ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানকে ১২০ কোটি ইউরো (প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা) অর্থসাহায্য দেওয়ার ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১২ অক্টোবর) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই ঘোষণা করে বলেন, ‘আফগানিস্তানকে মানবিক এবং আর্থ-সামাজিক বিপর্যয় থেকে বাঁচাতেই এই পদক্ষেপ।’ খবর এএফপির

উরসুলা জানিয়েছেন, এই ১২০ কোটি ইউরোর মধ্যে ২৫ কোটি (প্রায় ২,১৭৭ কোটি টাকা) দেওয়া হবে আফগানিস্তানের কয়েকটি প্রতিবেশী দেশকে, যারা ঘরছাড়া আফগানদের আশ্রয় দিয়েছে। আফগানিস্তানে আর্থিক সঙ্কট নিয়ে মঙ্গলবার আলোচনা হয়েছে জি-২০ এর ভার্চুয়াল বৈঠকেও।

তালেবানের ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক অনুদান কার্যত বন্ধ হয়ে যায় আফগানিস্তানে। তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়ে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর।

চলতি বছরের গোড়ায় জাতিসংঘের তরফে প্রকাশিত একটি পরিসংখ্যান জানিয়েছিল, আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যা আন্তর্জাতিক অর্থসাহায্যের উপরে নির্ভরশীল। সংখ্যার হিসেবে প্রায় দু’লক্ষ।

সেপ্টেম্বরে জেনেভায় জাতিসংঘের বৈঠকে জানানো হয়, আফগানিস্তানের মানবিক বিপর্যয় সামলাতে অন্তত ৬০ কোটি ডলার (প্রায় ৪,৫২৯ কোটি টাকা) আপৎকালীন অর্থসাহায্য প্রয়োজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ