সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাহিমুল কবির (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া।

তিনি বলেন, বিমানবন্দর এলাকায় মহাসড়কে পুলিশ বক্সের দক্ষিণ পাশে রাস্তায় পড়েছিলেন রাহিমুল। ধারণা করা হচ্ছে, ভোরে কোনও একটি গাড়ি তাকে চাপা দিয়েছে। খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে ভোর পৌনে ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তার কাছ থেকে পাওয়া মোবাইল ও আইডি কার্ড থেকে পরিচয় জানা যায়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছায়তির গ্রামের লুৎফুল কবিরের ছেলে রাহিমুল।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ