রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ৯, নিখোঁজ ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ঘূর্ণিঝড় কম্পাসুর আঘাতে ৯ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন আরও ১১ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিপাইনের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ফিলিপাইনের বেশ কয়েকটি উপকূলে আছড়ে পড়ে কম্পাসু। এই ঝড়টির আগে আর একটি ছোট ঘুর্ণিঝড় দানা বাঁধছিল, সেটিকে গ্রাস করে নেয় কম্পাসু। ফলে তার শক্তি বেড়েছে কয়েকগুণ।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ফিলিপাইনের যেসব এলাকায় সরাসরি আঘাত হেনেছে কম্পাসু, ঝড় বয়ে যাওয়ার সময় সেসব স্থানে বাতাসের গতিবগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও (৬২ মাইল) বেশি।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঝড়ো বাতাস ও মুষলধারে বর্ষণের প্রভাবে সৃষ্ট ভূমিধসে দেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ বেনগুয়েতে ৪ জনের মৃত্যু হয়েছে। একই কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দ্বীপরাজ্য পালাওয়ানে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন।

এছাড়া, ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ভূমিধসের কারণে নিখোঁজ আছেন ১১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ