সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই

পুকুরে হেলে পড়া মসজিদ নির্মাণে আইসিটি প্রতিমন্ত্রীর অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুকুরে হেলে পড়া নাটোর শহরতলীর বড়ভিটা দাদাপুর জামে মসজিদ নির্মাণে ৫০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক (এমপি)।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক মাওলানা রুহুল আমিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য্য শফিউল আযম স্বপন, গণমাধ্যমকর্মী নাসিম উদ্দীন নাসিম, মসজিদ কমিটির সভাপতি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক মাওলানা রুহুল আমিন বলেন, আইসিটি প্রতিমন্ত্রী মসজিদটি নির্মাণ কাজে সহযোগিতার অংশ হিসেবে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন এবং পরবর্তীতে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ