সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

মুহিবুল্লাহ হত্যায় এক আসামির স্বীকারোক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উখিয়ায় লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষস্থানীয় নেতা মুহিবুল্লাহ হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে মোহাম্মদ ইলিয়াছ নামে এক রোহিঙ্গা নাগরিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন ।

রোববার (১০ অক্টোবর) দুপুরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. হেলাল উদ্দিনের আদালতে জবানবন্দী রেকর্ড করা হয়।

৩ অক্টোবর দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫–এ অভিযান চালিয়ে মো. ইলিয়াছকে (৩৫) গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এরপর তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে উখিয়া থানার পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেককে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। মুহিবুল্লাহ হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে ক্যাম্পে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ