শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
ওমরাহ পালন আরও সহজ করতে সৌদি আরবের নতুন উদ্যোগ মসজিদুল আকসায় এক লাখ ফিলিস্তিনির মজানের দ্বিতীয় জুমা আদায় ’ছয় মাসের মধ্যে অ্যানথ্রপিক ব্যবহার বন্ধ করতে হবে’  ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়’ পাক-আফগান যুদ্ধ: কোনো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘ইসলামি হুকুমত ব্যতীত দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়’ পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের

পরিচালকসহ ই-কমার্স প্রতিষ্ঠানের ৭ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনলাইন টিকেটিং এজেন্সি টুয়োন্টিফোর টিকেট ডটকমের ডিরেক্টর মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া, গ্রাহকদের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান থলেডটকম ও উইকুমডটকম- এর ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান। প্রতারণার শিকার মো. খায়রুল আলম মীর নামে এক যুবক বাদী হয়ে মামলা করলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উইকম ও থলেডটকমের হেড অব অপারেশন্স মো. নজরুল ইসলাম, একাউন্ট কর্মকর্তা সোহেল হোসেন, ডিজিটাল কমিউনিকেশন্স কর্মকর্তা মো. তারেক মাহমুদ অনিক, সেলস এক্সিকিউটিভ কর্মকর্তা সাজ্জাত হোসেন, কলসেন্টার এক্সিকিউটিভ কর্মকর্তা মুন্না পারভেজ এবং সুপারভাইজার মো. মাসুম হোসেন।

অতিরিক্ত ডিআইজি বলেন, বিমানের টিকিট বিক্রির নামে গ্রাহকের কাছে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনলাইন টিকেটিং এজেন্সি টুয়োন্টিফোর টিকেট ডটকমের ডিরেক্টর মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, কম মূল্যে ইলেকট্রনিকস পণ্যসামগ্রী বিক্রির নামে এ প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানগুলো। এছাড়া, ই-কমাসের নামে সন্দেহজনক লেনদেন করছে এমন ৬০টি প্রতিষ্ঠানের তালিকা সিআইডির কাছে আছে, যার মধ্যে ৩০-৩২টি প্রতিষ্ঠানকে মনিটরিং করা হচ্ছে।

কামরুল আহসান জানান, রিং আইডির সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, প্রতিষ্ঠানটির বিদেশে অর্থপাচারের বিষয়টি তদন্ত করা হচ্ছে। গ্রাহকদের টাকা যাতে লোপাট না হয় সে জন্য প্রতারণায় জড়িত ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ও পেমেন্ট গেটওয়ে সঙ্গে সঙ্গেই জব্দ করা হচ্ছে।

তিনি জানান, এখন পযন্ত রিং আইডির মূল অ্যাকাউন্টের ২০০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। প্রতিমাসে প্রতিষ্ঠানটিতে গ্রাহকের কাছে থেকে ১০০ কোটি লেনদেন হতে। শুধু গত সেপ্টেম্বর মাসে গ্রাহকের ২০০ কোটি টাকা রিং আইডির অ্যাকাউন্টে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ