সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

আত্মসাত মামলায় উইকম ও থলে ডটকমের ৬ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ডটকম ও থলে ডটকমের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় কয়েকজন ভুক্তভোগীর আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।

গ্রেফতাররা হলেন— প্রতিষ্ঠান দুটির হেড অব অপারেশনস নজরুল ইসলাম, হিসাবরক্ষক সোহেল হোসেন, ডিজিটাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ অনিক, সেলস এক্সিকিউটিভ মুন্না পারভেজ ও সুপার ভাইজার মাসুম হাসান।

সোমবার সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক ইমাম হোসেন।

তিনি বলেন, ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় খায়রুল আলম মীর নামে এক ব্যক্তি থলে ডটকম ও উইকম ডটকমের বিরুদ্ধ মামলা করেছেন। ওই মামলায় প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তা ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

ইমাম হোসেন বলেন, প্রতিষ্ঠান দুটি কম দামে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, ইলেকট্রিক ফ্যান বিক্রির বিজ্ঞাপন ফেসবুক ও অনলাইনের প্রচার করে। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে মানুষ তাদের কাছ থেকে পণ্য ক্রয়ের জন্য আগ্রহ দেখায়।

তিনি আরও বলেন, অর্ডার দেওয়ার এক মাসের মধ্যে পণ্য দেওয়ার আশ্বাস দিলেও অনেকে ক্রেতা ৫০ দিনেও পণ্য পাননি। মাসের পর মাস তাদের ঘোরানো হয়।

‘এর পর কয়েকজন ক্রেতা মিলে তাদের অফিসে গেলে তারা তাদের কয়েকটি চেক দেন, তবে ক্রেতারা ব্যাংকে গিয়ে দেখেন ওই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এর পর ভুক্তভোগীরা মামলা করেন।’

প্রতিষ্ঠান দুটি আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিকভাবে আমরা ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি বলে জানান ইমাম হোসেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ