রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাতারে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই সুযোগ নিতে পারবে সংশ্লিষ্টরা।

রেসিডেন্সি, ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসায় কাতারে এসে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যারা অবৈধ হয়ে গেছেন, নতুন সিদ্ধান্তের আওতায় তাদের এখন নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হবে। আর সেটি সম্পন্ন করা গেলে স্বভাবতই তারা নিজেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এড়ানোর সুযোগ পাবেন।

কোভিড মহামারির ফলে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত বিপুল সংখ্যক বিদেশি কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে দেশটিতে তারা অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছে। এমন বাস্তবতায় তাদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুরো প্রক্রিয়াটি ব্যয়সাপেক্ষ হলেও এর মাধ্যমে অবৈধ অভিবাসী হিসেবে আইনি জটিলতা বা জরিমানার হাত থেকে রেহাই পাবেন দেশটিতে বসবাসরত প্রবাসী কর্মীরা।

এর জন্য নির্ধারিত সময়ের মধ্যে যে কোনও কর্মদিবসে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরকারি সার্ভিস সেন্টারে হাজির হতে হবে। এই সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে উম সালাল সার্ভিস সেন্টার, উম সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টার। সূত্র: গালফ নিউজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ