সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৫ হাজার ৫০৬ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫৪৬ জন।

এর আগে শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪৭৭ জনের, শনাক্ত ৪ লাখ ৪০ হাজার ২০ জন। শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৯০২ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬১ হাজার ৯১ জন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৮ হাজার ১৩১ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৪৯ হাজার ২৫০ জন।

এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৬২ হাজার ৮০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৭১২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯৪৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ২০৯ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৫৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ২৫৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৬২১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ১৮১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৮০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ