সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ইয়েমেনে গভর্নরের গাড়ি বহরে হামলায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের গভর্নরের গাড়ি বহরে বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

আজ রোববারের (১০ অক্টোবর) এই সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বেঁচে এসেছেন গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালেম আল-সুকাতরি।

তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি বলেন, বিস্ফোরণে নিহতদের মধ্যে লামলাসের সঙ্গীরাও রয়েছেন। এতে সাত পথচারীও আহত হয়েছেন।

স্থানীয় সরকারি সূত্র জানিয়েছে, হামলায় গভর্নরের প্রেসসচিব, আলোকচিত্রী ও তার নিরাপত্তাপ্রধানসহ চারসঙ্গী নিহত হয়েছেন। এছাড়া বেসামরিক লোকজনও রয়েছেন।

লামলাস সাউদার্ন ট্র্যানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মহাসচিব। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিস্তৃত অঞ্চল ও এডেনের নিয়ন্ত্রণ নিতে তার দল সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে জোট বেঁধে লড়াই করছে। আর সালেম আল-সুকারতি সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসির সদস্য। নিজেদের মধ্যেও তারা লড়াই করছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের নামেমাত্র মিত্র এসটিসি ও সরকার। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে তারা লড়ছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের অস্থিতিশীলতা জাতিসংঘের নেতৃত্বাধীন শান্তি চেষ্টাকে ব্যাহত করছে।

হুতি বিদ্রোহীরা রাজধানী সানা থেকে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে উৎখাত করলে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলা শুরু করে। হুতিরা উত্তরাঞ্চলের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ করলেও দক্ষিণ অঞ্চলে শক্তিশালী সৌদি সমর্থিত সরকার।

ইয়েমেনে আল-কায়েদাও সক্রিয় রয়েছে। দেশটির কর্তৃপক্ষের যোদ্ধাদের বিরুদ্ধে মাঝেমধ্যে তারা হামলা চালায়। ইয়েমেন যুদ্ধে বেসামরিকসহ হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের ভাষায় দেশটি এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ