শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৯ অক্টোবর ২০২১, শনিবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান।

এফসিসিএ এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এম. শহীদুল এমরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজি। রাজশাহী জোনের শাখাসমূহের শাখা ব্যবস্থাপক, ম্যানেজার অপারেশন্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ